প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: May 22, 2024, 1:17 a.m.
চা বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় পানীয়, যা জলের পরেই সর্বাধিক পান করা হয়। চীনের ইউনান প্রদেশকে চায়ের জন্মস্থান হিসেবে বিবেচনা করা হয় এবং সেখান থেকেই এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।
বিশ্বের বেশিরভাগ মানুষের কাছে চা পান কেবলই একটি অভ্যাস হলেও, এর বেশ কিছু স্বাস্থ্যগুণও রয়েছে। যুগে যুগে চায়ের আবেদনও বেড়েই চলেছে। যদিও বিশ্বের মাত্র গুটিকয়েক দেশ এই ক্রমবর্ধমান চায়ের চাহিদা মেটাতে পারে।
চা মূলত তৈরি করা হয় ক্যামেলিয়া সিনেসিস নামের চিরহরিৎ গুল্ম থেকে। এই ছোট গাছের পাতা এবং পাতার কুঁড়ি সংগ্রহ করে এর থেকে চা উৎপাদন করা হয়। ব্ল্যাক টি (র' চা), গ্রিন টি (সবুজ চা), হোয়াইট টি (সাদা চা), এমনকি উলং টি’র মতো হাজার প্রকারের চা আছে বিশ্বে। কিন্তু সেগুলোর সবই তৈরি করা হয় ওই গাছের পাতা থেকে।
প্রতি বছর ভিয়েতনাম, মরোক্ক’র মতো অনেক দেশ চীন থেকে প্রচুর চা আমদানি করে থাকে। পশ্চিমা দেশগুলোর মাঝে শীর্ষ আমদানিকারকদের তালিকায় আছে যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড ও মিশর।
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতে বাণিজ্যিকভাবে চা চাষ করা শুরু করে, তখন এই চা ছিল সমাজের উঁচু শ্রেণির লোকদের পানীয়। পরবর্তীতে তা ধীরে ধীরে সর্বসাধারণের মাঝেও জনপ্রিয় হয়।
এই দেশটি লোটাস (পদ্ম) ও জেসমিন (জুঁই) চায়ের জন্যও বিখ্যাত। পদ্মের পাতা, ফুল, শিকড়, ফল, বীজ বা ভ্রূণ থেকে বিশেষ প্রক্রিয়ায় লোটাস চা তৈরি করা হয়। আর জেসমিন চা মূলত প্রস্ফুটিত জুঁই ফুল থেকে চায়ের সাথে সৌরভ মিশ্রিত করে একধরনের সুগন্ধি চা। জেসমিন চায়ের স্বাদ মিষ্টি এবং সুগন্ধিযুক্ত হয়ে থাকে।
ওয়ার্ল্ড অ্যাটলাসের তথ্য অনুযায়ী, চা উৎপাদনের দিক থেকে বাংলাদেশ ১২তম স্থানে। ২০২৩ সালে দেশে ১০২.৯২ মিলিয়ন কেজি চা উৎপাদিত হয়েছে।
1 month
1 month
1 month
1 month
1 month